সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার | চ্যানেল খুলনা

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে আ. লীগের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, ডিএমপির মুখপাত্র উপ- কমিশনের মুহাম্মদ তালেবুর রহমান।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন।

বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন, অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কদিন পর পর গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।