সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ | চ্যানেল খুলনা

ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ

খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শয্যা সংকটে হাসপাতালের মেঝে ও বারান্দায়ও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৪৮ জন। এ সময়ে মারা গেছেন ২০ জন, যার মধ্যে খুলনায়ই ১৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৬০ জন।

সবচেয়ে বেশি চাপ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে ১৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালেও নির্ধারিত ১৫ বেডের বিপরীতে ভর্তি আছেন ৫২ জন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন নগরীর ৩১টি ওয়ার্ডকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করেছে। এর মধ্যে ১০টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত। মশক নিধন, ফগিং, মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হলেও সংক্রমণ কমছে না।

স্বাস্থ্য বিভাগ ও কেসিসি নগরবাসীকে বাড়িঘর, ছাদ, টব ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুজনের মৃত্যু

খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।