সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় জাগরনী ফাউন্ডেশন আয়োজনে মেলা ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জাগরনী ফাউন্ডেশন আয়োজনে মেলা ও আলোচনা সভা

ডুমুরিয়ায় জাগরনী ফাউন্ডেশন আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে বুধবার সকালে স্থানীয় যুব সংঘ মাঠে এক সচেতনতা মূলক কৈশোর মেলা ও আলোচনা সভা, সাংষ্কতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাগরনী চক্রের ডুমুরিয়া শাখার ম‍্যানেজার মোঃ ইয়াছির আরাফাত হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জাগরণী চক্রের এরিয়া ম‍্যানেজার মোঃ মিজানুর রহমান, জেসিএফ কৈশোর কর্মসূচীর দায়িত্বপাপ্ত কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, সম্মননা অতিথি শেখ জামিল আক্তার লেলিন, এ‍্যাড নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন কৈশোর কর্মসূচি উপজেলা প্রেগ্রাম অফিসার তাছলিমা আক্তার,অমিত দাশ,অনিতা ও মোছাঃ সাজেদা খাতুন।

উপজেলার ১৪টা ইউনিয়নের কিশোর -কিশোরী ক্লাাবের সদস‍্যদের উপস্থিতে সকালে মিনি ম্যারাথুন,কৈশোর মেলা, নাচ, গান ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়া  বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ব‍্যাক্তিত্বদের সম্মননা ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। ডুমুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক  শেখ জালির আক্তার লেলিন, সাংস্কৃতিক বিষয়ক শিল্পী এ্যাড মোঃ নজরুল ইসলাম বিশ্বাস ও দৈনিক পূর্বাঞ্চলের ডুমুরিয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব কে সম্মননা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনায় ৫ পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক

খুলনার যুবলীগ নেতা চাঁদাবাজির মামলায় কারাগারে

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে: মঞ্জু

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।