সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর

খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে।

মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জনায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজনের তেমন কিছু না হলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, সংবাদ ‍শুনে আমরা ঘটনাস্থলে এসে তাদের সবাইকে উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।