সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম পরিদর্শন করেছে খুলনা বিভাগীয় পরিচালক | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পিপিআর টিকা কার্যক্রম পরিদর্শন করেছে খুলনা বিভাগীয় পরিচালক

ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম। গত সোমবার থেকে ১ অক্টোবর পর্যন্ত সকাল সাড়ে ৬টায় ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে (২য় পর্যায়) দেশব্যাপী পিপিআর টিকা (২য় ডোজ) প্রদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়ায় খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ নূরুল্লাহ মোঃ আহসানডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়াডের জিলেরডাঙ্গা গ্রামের ১শত ৭৮ টি ছাগলের ভেকসিন দেওয়ার সময় পরিদর্শন করেন।

উল্লেখ্য ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডের টিকা প্রদান কার্যক্রম চলাকালীন সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাঃ পলাশ কুমার দাশ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার,বটিয়াঘাটা, খুলনা, ডাঃ এ,বি, এম, জাকির হোসেন, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হে্লথ,বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা।

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির এলাকা সমূহ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান, উপ- সহকারী চঞ্চল কুমার মন্ডল ও ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার মোঃ আশরাফুল আলম, এল এস পি শিশির মন্ডল, শ্যামলী কবিরাজ, এল.এস.পি শিউলি বালা প্রমুখ।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্যে ইতিপূর্বে দেশব্যাপী ১/১০/২০২৩ হতে ১২/১০/২০২৩ পর্যন্ত ১ম ডোজ পিপিআর টিকা প্রয়োগ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১/১০/২০২৪ থেকে ১৮/১০/২০২৪ পর্যন্ত ২য় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।