সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করায় ১০ হাজার টাকা জরিমানা মাছ বিনষ্ট | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করায় ১০ হাজার টাকা জরিমানা মাছ বিনষ্ট

ডুমুরিয়া বাজারে বিসমিল্লাহ অফিসের মালিক মো. হাবিবুর রহমান চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করায় রবিবার বিকাল ৫টায় তাকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তির মো. হাবিবুর রহমান তিনি ডুমুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে চিংড়ি মাছ বিক্রি করে আসছেন।

ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান বলেন, ডুমুরিয়া বাজারে কিছু ব্যবসায়ী মাছে জেলি পুশ করে অবৈধভাবে ব্যবসা করছেন। রবিবার বিকালে এমন একটি গোপন তথ্য পাই। এর ভিত্তিতে বাজারে একটি অভিযান পরিচালনা করি।

পরে বিসমিল্লাহি ফিস মাছঘরে চিংড়ি মাছে জেলি দেয়ার ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানের জেলিযুক্ত মাছ ধ্বংস করা হয় সবার সামনে।

মো. হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিরিঞ্জ দিয়ে জেলি পুশ করে চিংড়ি মাছ বিক্রি করে আসছিলেন। ভবিষ্যতে এমন ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেছেন তিনি। এ জন্য তাকে শুধু জরিমানা করে সাবধান করা হয়েছে। উল্লেখ্য পুশকৃত৫কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।