সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় কুখ্যাত মাদক কারবারি হাবিবুর কে গ্রেপ্তার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কুখ্যাত মাদক কারবারি হাবিবুর কে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শরাফপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি হাবিবুর কে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীকে আজ রোববার(১২ সেপ্টেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ থানার শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি হাবিবুর রহমান বিশ্বাস(৪৩) ওরফে লম্বা হাবিবুর কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট,২৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ধৃত মাদক ব্যবসায়ী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ডুমুরিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।