সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান | চ্যানেল খুলনা

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে তড়িৎ কৌশল বিভাগের বার্ষিক পেপার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তবে এ সেক্টরে সফলতার গল্প তৈরি করা অতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছি।
তিনি বলেন, ইদানিং কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। মূলত ফুয়েল আমদানিতে সমস্যার কারণে এমনটা হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষ নাগাদ তা থাকবে না।
পর্যায়ক্রমে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হবে জানিয়ে পিডিবির চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কাজ করছে, আমাদের দেশেও সেভাবেই হচ্ছে। কোনো দিকে আমরা পিছিয়ে নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।