সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ড. ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করতে বললেন নাহিদ | চ্যানেল খুলনা

ড. ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করতে বললেন নাহিদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় অন্তর্বর্তী সরকারে যাদের হাত ধরে অধ্যাদেশগুলো হয়েছিল তাদের সঙ্গে সরকারকে কথা বলতে বলেন তিনি।

পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার (৪ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন নাহিদ ইসলাম।

এসময় নাহিদ অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন তাঁরা অধ্যাদেশ করে চলে গিয়েছিলেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে..সংস্কার হবে না। ড. মুহাম্মদ ইউনূসকে অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে, তাঁরা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাঁদের কথা বলতে হবে। তাঁরা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ড. মুহাম্মদ ইউনূসসহ বাকিদের রাজপথে নেমে আন্দোলনের আহ্বান জানান তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, ১৬ বছর মানুষ বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি। কারণ তারা বিএনপির ওপর আস্থা পায়নি। এখন ক্ষমতায় এসে তাদের মুখোশ উন্মোচন হচ্ছে।

গত ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। ৩০ মার্চ তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। এ সময় প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। সস্ত্রীক ওমরাহ পালন শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন তিনি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।