সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ট্রাম্পের অভিশংসন: সময় চেয়েছেন রিপাবলিকানরা | চ্যানেল খুলনা

ট্রাম্পের অভিশংসন: সময় চেয়েছেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়ার কাজ শুরুর জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে চেয়েছেন রিপাবলিকানরা। তাদের দাবি, অভিশংসন মোকাবিলা করার প্রস্তুতি নিতে ডোনাল্ড ট্রাম্পকে এ সময় দেওয়া হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। এ হামলায় চার বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

এ হামলায় উসকানি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়।

এর ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে ‘অসম্মানজনকভাবে’ বিদায় দিতে প্রস্তুতি নেয় দেশটির প্রতিনিধি পরিষদ। এরআগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।

এদিকে, বুধবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এ দিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দু’টি দাফতরিক নথিতে সই করেছেন। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে দেরি করতে রাজি নন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।