সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টিকা কিনতে ব্যয়ের হিসাব জানাল স্বাস্থ্য মন্ত্রণালয় | চ্যানেল খুলনা

টিকা কিনতে ব্যয়ের হিসাব জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

এ পর্যন্ত কত টাকা ব্যয়ে করোনার টিকা কেনা হয়েছে তার হিসাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, টিকা কিনতে সরকার এ পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার বেশি খরচ করেছে। এ পর্যন্ত ২১ কোটি ডোজ টিকা কেনা নিশ্চিত হয়েছে। আরও ৮ কোটি ডোজ কেনা হচ্ছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এসব তথ্য দেন।

লোকমান হোসেন মিয়া গণমাধ্যমকে জানান, টিকা কেনায় যে ১৯ হাজার কোটির কিছু বেশি খরচ হয়েছে, তার মধ্যে উড়োজাহাজে টিকা আনাসহ অন্যান্য খরচ ধরা হয়নি।
চিকিৎসা ব্যয়বিষয়ক গবেষণা প্রতিবেদনের বিষয়বস্তু জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট।
হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি তার বক্তব্যে জানান, এ পর্যন্ত প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ কোটির বেশি মানুষ প্রথম ডোজ এবং প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কোথায় কত ব্যয় হচ্ছে, মানুষের নিজস্ব ব্যয় কমাতে কী করা উচিত- এ দুটি বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

শনিবার ঈদুল ফিতর

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।