সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিকটক করা শিক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

টিকটক করা শিক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যারা লেখাপড়া বাদ দিয়ে টিকটকে সময় নষ্ট করে, তাদের নিয়ে সরকারের কোনো চিন্তা নেই; বরং যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে শুধু পরীক্ষা কেন্দ্র নয়, শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। অনেক পরীক্ষক নিজে খাতা মূল্যায়ন না করে অন্যের মাধ্যমে করান—এ বিষয়টি রোধে খাতার নমুনা যাচাই করা হবে।

ডিজিটাল নকলের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নকলের ধরন এখন পরিবর্তিত হয়ে ডিজিটাল হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ নকল চক্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাড়াতে স্থানীয় কর্মকর্তাদের সন্তানদের জেলাতেই পড়াশোনা করার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি দেশের তরুণ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর জোর দেন তিনি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার বজলুর রশীদসহ সংশ্লিষ্টরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।