সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান | চ্যানেল খুলনা

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সালের এই তালিকা প্রকাশ করা হয়। সাময়িকীটিতে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো কার্যালয়ের সম্পাদক ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।

প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টাইমের এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের জন্য গৌরব ও একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাইলফলক। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখা হচ্ছে।

মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রগতি দেখা যাচ্ছে। একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

টাইম সাময়িকীর এই স্বীকৃতিকে বাংলাদেশের জনগণের অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্র ও জনতার বিজয়ের প্রতিফলন।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান, আলোচনায় ৩ চুক্তি

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।