সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
টাইগারদের সাবেক কোচ এখন কিউইদের | চ্যানেল খুলনা

টাইগারদের সাবেক কোচ এখন কিউইদের

৩ টেস্টের জন্য নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আফগানিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের জন্য হেরাথের সঙ্গে চুক্তি করেছে কিউইরা। ভারতের মাটিতে সিরিজ হওয়ায় দেশটির সাবেক কোচ বিক্রম রাঠোরকেও কোচিং প্যানেলে যুক্ত করেছে নিউজিল্যান্ড। হেরাথ ও রাঠোরকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘দুজনই বিশ্বক্রিকেটে বেশ সম্মানীয় এবং আমি জানি, আমাদের ক্রিকেটাররা তাদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে।’

স্পিনারদের জন্য হেরাথকে পাওয়াটাকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্টিড, ‘আমাদের তিনজন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র তিন টেস্টের জন্য উপমহাদেশে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পাবে, এটা অনেক উপকারী হবে। আমাদের দুই টেস্টের ভেন্যু গলে রঙ্গনার ১০০-এর বেশির উইকেট আছে, ওই মাঠ নিয়ে তার জ্ঞান অমূল্য।’ এ বছর এশিয়ায় মোট ৬টি টেস্ট ম্যাচ খেলবেন কেন উইলিয়ামসনরা। এর মধ্যে আফগানিস্তান ছাড়া সবকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।