সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা পরিষদের ২৪তম সাধারণ সভায় ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা | চ্যানেল খুলনা

জেলা পরিষদের ২৪তম সাধারণ সভায় ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা জেলা পরিষদের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ এর সভাপতিত্বে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২১-২০২২ সালের অর্থবছরের জন্য বাজেটে সহ¯্রাধিক মসজিদ, মন্দির, ঈদগাহ, শশ্মান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা, মক্তোব, ক্ষুদ্র ক্ষুদ্র সড়কসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পর্যালোচনা করা হয় একই সাথে ২১-২২ অর্থবছরে ৮৬ কোটি ৯২ লাখ ৮ হাজার দুইশ’ আট দশমিক ৭০ টাকার প্রস্তাবিত বাজেট দৃঢ়করণ করা হয়। এছাড়া বিগত ২০২০-২০২১ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা। সাধারণ সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সচিব বিষ্ণুপদ পাল, উপসহকারি প্রোকৌশলী মাসুদ আজিজুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জয়ন্তী রাণী সরদার, শোভা রানী হালদার, নাহার আক্তার, জেসমিন পারভীন জলি, সদস্য মোঃ কবির হোসেন, রজত কান্তি শীল, মোঃ জহুরুল হক, দিলীপ হালদার, মোল্লা মো. মিজানুর রহমান, শেখ মোশাররফ হোসেন, মো. সরদার আবু সালেহ, মোল্লা আকরাম হোসেন, হাবিবুল্লাহ বাহার, শেখ কামরুল হাসান, এস এম খালেদিন রশিদী সুকর্ণ, মো. শেখ আবু জাফর, চৌধুরী মো. রায়হান ফরিদ, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।