সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা পরিষদ সদস্য পদে চিতলমারীর চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল | চ্যানেল খুলনা

জেলা পরিষদ সদস্য পদে চিতলমারীর চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন  জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৩ নং চিতলমারী উপজেলা ওয়ার্ডের সদস্য পদের চার প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সম্ভাব্য এ সকল প্রার্থীরা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিটো সর্দার, বড়বাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওহিদুজ্জামান পান্না ও সদর ইউনিয়নের পারডুমুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান  জিৎ ভক্ত সোনা। মনোনয়নপত্র দাখিলের পর থেকে  সম্ভাব্য এ সকল প্রার্থীরা কাঙ্খিত ভোটারদের মন জয় করার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।