সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী | চ্যানেল খুলনা

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী

জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা সংযুক্ত করে ঐকমত্য কমিশন সনদ জমা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ওই অর্থ সহায়তা দেওয়া হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে—মানুষ তা বিশ্বাস করতে পারছে না।’

রুহুল কবির রিজভী দাবি করেন, ‘জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। ভেজাল ও প্রতারণামূলকভাবে তৈরি এই সনদ দেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিঞা, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।