সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ'র বাড়িতে বিএনপির ঈদ উপহার | চ্যানেল খুলনা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে বিএনপির ঈদ উপহার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে যেয়ে পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নাসিম জামান রিফাত, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা পড়া করতো। আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরী করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। সে আশা পূরন হলো না। তাঁর মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।’

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।