সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা | চ্যানেল খুলনা

জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা

নিক জোনাসের নতুন অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশের পর সংগীত জগতে দারুণ সাড়া ফেলেছে। ভক্তদের পাশাপাশি আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, নিকের প্রতি ভালোবাসার সেই পোস্টে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা।

শুরুতেই প্রিয়াঙ্কা লেখেন, ‘নিজের জন্য এমন একজনকে খুঁজে নিও, যে শুধু ভালোবাসবে বা সম্মান করবে তা নয়, বরং তোমাকে অমূল্য ধন হিসেবে আগলে রাখবে। সেই সঙ্গে তা প্রকাশ করতে কখনো ভয় পাবে না। আমি ভীষণ কৃতজ্ঞ, এই মহাবিশ্ব আমাকে তোমার (নিক) কাছে এনে দিয়েছে। তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অসীম প্রতিভা আমাকে বিস্মিত করে। তুমি আমার দেখা সবচেয়ে সৎ ও আন্তরিক মানুষ।’

প্রায় পাঁচ বছর পর ‘সানডে বেস্ট’ নিক জোনাসের প্রথম একক অ্যালবাম। এর আগে তিনি ভাইদের সঙ্গে একটি স্টেডিয়াম ট্যুর শেষ করেন। অ্যালবামটির লিড সিঙ্গেল ছিল ‘গাট পাঞ্চ’, যা প্রকাশের পরই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

নতুন অ্যালবাম প্রকাশের পর স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘সবচেয়ে সুন্দর বিষয় হলো-এটা কোনো প্রচেষ্টা নয়, এটাই তুমি। নিজের ভেতরের অনুভূতিগুলো এতটা খোলামেলাভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারে শুধু একজন আত্মবিশ্বাসী ও নিরাপদ মানুষই। এটা করতে সাহস লাগে এবং নিক সেই সাহস দেখিয়েছে। বিষয়টি সত্যিই গর্বের।’

পোস্টে নিজেদের পুরোনো ছবি পোস্ট করা নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। নিককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘তুমি প্রতিদিন আমার হাসির কারণ। আমার হয়ে থাকার জন্য ধন্যবাদ। এই ছবিগুলো আমাদের শুরুর দিনের, কিন্তু আজও সবকিছু যেন ঠিক গতকালের মতোই মনে হয়।’

সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত নিক জোনাস। শিগগিরই তাকে দেখা যাবে হলিউড অভিনেতা পল রাড–এর সঙ্গে ‘পাওয়ার ব্যালাড’ সিনেমায়। জন কার্নি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ৫ জুন।

অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি অভিনয় করছেন এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। এছাড়া প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘দ্য ব্লাফ’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন উনিশ শতকের এক ক্যারিবীয় জলদস্যুর চরিত্রে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২৫ ফেব্রুয়ারি।

সূত্র: এনডিটিভি

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।