সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল খুলনা

জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশ মাতৃকাকে রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই, তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।

বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে-এ কথা জানিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

তিনি জানান, সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।

তিনি আরও বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে এ বাহিনী বাংলাদেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে।

সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।