সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জিন্নাহপাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

জিন্নাহপাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

খুলনার জিন্নাহপাড়া এলাকায় একুশে সঞ্চয় প্রকল্পের আয়োজনে পঞ্চম বার্ষিকী কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সবুজ ও ফয়সালকে হারিয়ে বাবু ও অসীম চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর ৩১ নং ওয়ার্ডের জিন্নাহপাড়া এ কে এম মোদাচ্ছের হোসেন সড়কের প্রেসিডেন্সি পার্ক মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ১৪ টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো, সবুজ ও ফয়সাল, নজরুল ও মামুন, তারেক ও সাইদুল, বাবু ও বাদল, জামাল ও হীরা, সাঙ্কু সাইদুল ও সৌরভ, ফেরদৌস ও শিবলী, সুমন ও চঞ্চল, হানিফ কেক ও শিবলী ২, বাবুও অসীম, তুষার ও হাসিব এবং মিঠু ও সাঈদ।

সেমিফাইনাল অংশ নেয় তুষার ও হাসিব, বাবু ও অসীম, বাবু ও বাদল, সবুজ ও ফয়সাল। আর ফাইনালে সবুজ ও ফয়সালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাবু ও অসীম।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু ও একুশে সঞ্চয় প্রকল্পের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান সবুজ। আরও উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম সাঈদ, মোঃ মনির হোসেন প্রমুখ।

জাঁকজমকপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।