সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ | চ্যানেল খুলনা

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জার্মান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়াও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, টেকসই অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার এবং সর্বোপরি ইনভাইরনমেন্টাল গভর্নেন্স অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আ.লীগকে ফেরাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

যেভাবে জিয়াউর রহমানের হাত ধরে গড়ে উঠেছিল বিএনপি

রুমিন ফারহানার ‘হাঁস’ নিয়ে কটাক্ষ, সতর্ক করলেন সারোয়ার তুষার

আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।