সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জামিন পেলেন তালা প্রেসক্লাবের সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মশিয়ার | চ্যানেল খুলনা

জামিন পেলেন তালা প্রেসক্লাবের সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মশিয়ার

তালা প্রতিনিধিঃ তালায় লুৎফর নিকারী হত্যা মামলায় জামিন পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মফিজুর রহমানের বেঞ্চে জামিন পান তিনি। সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পান।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে তালার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া বিলে মাছ ধরছিল ঐ গ্রামের লুৎফর রহমান নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই স্থানে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মৎস্য ঘের রয়েছে। ওই ঘেরের কর্মচারীরা ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিম নিকারীকে আটক করে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে খবর দেয়। সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে সেলিম নিকারীকে ছেড়ে দেয়। এদিকে ছেলেকে মাছ চুরির অভিযোগে মারপীট করছে খবর পেয়ে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে ছুটে ঘটনাস্থলে যাওয়ার পথে আকস্মিক মৃত্যুবরণ করে। তবে তার পরিবারের দাবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পুত্র সেলিম নিকারী। উক্ত মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।