সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামিন পেলেন ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন | চ্যানেল খুলনা

জামিন পেলেন ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এই মামলায় অধ্যাপক কার্জনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কার্জনের করা জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

অধ্যাপক কার্জনের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জানান, হাইকোর্টের আদেশের পর তার মক্কেলের জেল থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে ২৯ আগস্ট শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলামের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার একটি আদালত সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের মধ্যে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।