সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জামালের কাছে হেরে প্রথম পর্ব শেষ মোহামেডানের | চ্যানেল খুলনা

জামালের কাছে হেরে প্রথম পর্ব শেষ মোহামেডানের

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কমিটির কয়েকজন পরিচালক এসেছিলেন মোহামেডান-শেখ জামাল ম্যাচটি দেখতে। নবনির্বাচিত কমিটিকে জয় উপহার দিতে পারেননি উরু নাগাতারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে প্রথম লেগের শেষ ম্যাচে শেখ জামালের কাছে ০-২ গোলে হেরেছে সাদা-কালোরা।

এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল শেখ জামাল। সমান ১২ ম্যাচ খেলা মোহামেডান ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

জয় দিয়েই প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের ২৫ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনব ওতাবেক গোল করলে এগিয়ে যায় ধানমন্ডির দলটি (১-০)। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শেখ জামালের অধিনায়ক ও গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (২-০)।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় মোহামেডানকে। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।