সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জাবি ভিসি শেখ রেহানার বন্ধু-মান্না | চ্যানেল খুলনা

জাবি ভিসি শেখ রেহানার বন্ধু-মান্না

চ্যানেল খুলনা ডেস্কঃশিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পরও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম পদত্যাগ না করায় নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ভিসি ফারজানার ক্ষমতার উৎসও জানিয়েছেন তিনি।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সভার আয়োজন করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই উপাচার্য নাকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বন্ধু। তাই তার কোনো শাস্তি হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ করা টাকা লুটেপুটে খাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছেন এবং গাছপালা কেটে বিভিন্ন প্রজেক্টের নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামীমুর রহমান শামীম প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।