সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার আলোচনা সভা | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার আলোচনা সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে (রবিবার) সন্ধা ৬ টায় সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান এর সভাপতিত্বে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সংগঠনের চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার,জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায়, মোঃ মনিরুজ্জামান মনির, সুরজিৎ ঢালী, শেখ ইসলামুল হক,গোবিন্দ নন্দি সহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোককে শক্তিতে রুপান্তরিত করতে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।