সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ | চ্যানেল খুলনা

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ

বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রাষ্ট্রীয় দপ্তরসমূহে শুদ্ধাচার নিশ্চিত করাই জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম উদ্দেশ্যে। নৈতিকতার বিকাশ পরিবার থেকে হওয়া উচিত। কঠোর আইনের চেয়ে হৃদয়ের তাড়নাই মানুষকে সুশাসনের দিকে ধাবিত করে। তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশলসহ সব কিছুর মূল লক্ষ্য নাগরিক সেবা সহজ করা।

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কোর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রমা রহমান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।