সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহবান | চ্যানেল খুলনা

জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহবান

বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন আজ এক বিবৃতিতে দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে চলমান বিভিন্ন অনুষ্ঠানের নামে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ক্লাব কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বারবার অভিযোগ করেও ক্লাব সদস্যরা কোন প্রতিকার না পাওয়ায় নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রায় প্রতিদিন জোরপূর্বক ক্লাব অঙ্গনে সদস্যদের জন্য সংরক্ষিত জায়গায় ঢুকে পড়ছেন এবং সদস্যদের নাজেহাল করছেন। সাংবাদিকদের দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত এ অঙ্গনে এভাবে অতীতে কোন সময় এমন নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ক্লাবের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।