সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয়করণের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ ও অবস্থান ধর্মঘট ১৯ জানুয়ারী | চ্যানেল খুলনা

জাতীয়করণের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ ও অবস্থান ধর্মঘট ১৯ জানুয়ারী

শুক্রবার ১৭ জানুয়ারি বিকেল চারটায়*ঢাকা রিপোর্টার্স ইউনিটি,। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি, এর উদ্যোগে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবীতে আগামীকাল ১৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন সংগঠনের সদস্য সচিব, মোহাম্মদ আল-আমিন বক্তব্যে এই কথা বলেন।

আল আমিন বলেন,আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালনে মানবেতর জীবন যাপান করছি। বিগত দিনের দাবী আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় ১৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে দেশের সকল শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

এক প্রশ্নের উত্তরে বলেন, সারা বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংখ্যা (৮৯৫৬)টি।শিক্ষকদের সংখ্যা: (৫০,০০০)জন।সরকার থেকে ভাতা প্রাপ্ত শিক্ষক সংখ্যা: (১৫১৯)জন জানান।

উক্ত সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে, লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওঃ মোহাম্মদ আল আমিন, উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাওঃ মোঃ আলাউদ্দিন খন্দকার, মোঃ খোরশেদ আলম, মাওঃ মোঃ নূরুল আমীন, মাওঃ মোঃ আব্দুল হান্নান, মাওঃ মোঃ শামসুল হক আনসারী, মোঃ মনিরুজ্জামান, মোঃ তারেক আজিজ, মাওঃ মোঃ সাদেকুর রহমান, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মোঃ জহুরুল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, নূরুন্নবী আলী, মাষ্টার শওকত আলী, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ সগীর আহমেদ, মাওঃ নাজমুল হুদা, মোঃ আবু জাফর, মোঃ রিয়াজ আহমেদ, মোঃ ইউসুফ শরীফ, মাওঃ একরামুল হক, মাওঃ সিদ্দিকু রহমান, মোঃ এজাজ কায়েস, মোসাঃ কাজল রেখা, মোসাঃ কুলসুম আক্তার, মাওঃ মোঃ আসাদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।