সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন | চ্যানেল খুলনা

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

দেশের অন্যতম বৃহৎ ছাত্র-নেতৃত্বাধীন প্রযুক্তি উৎসব Sciblitz 2.0-এর Project Showcasing বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম জিরো’।

IEEE CUET Student Branch আয়োজিত এ জাতীয় প্রযুক্তি উৎসব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে প্রতিযোগিতায় কেকেবিএইউ’র “Genius & Zenith Artificial Intelligence Drone” প্রকল্পটি রানার-আপ নির্বাচিত হয়। বিজয়ী এ দলের সদস্যরা হলেন ইইই বিভাগের ৪র্থ বর্ষ, ১ম সেমিস্টারের শিক্ষার্থী পাখন চৌধুরী (টিম লিডার), মহিমানুল ইসলাম এবং মো. ইব্রাহিম ফকির।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান। প্রধান অতিথি শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে তিনি বিজয়ী দলের সদস্যদের সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মুঈন উদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।