সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতির জনকের প্রতিকৃতি খুলনা জেলা আইডিইবি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

জাতির জনকের প্রতিকৃতি খুলনা জেলা আইডিইবি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা আইডিইবি নব গঠিত কার্য-নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় খুলনা সিটি মেয়র ও খুলনা মহা নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের নের্তৃত্বে মহা নগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, আইডিইবি’র নব গঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম তাপস, সহ-সভাপতি নাজমুল হুদা, মিজানুর রহমান পাটওয়ারী. সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দীন জুয়েল এবং বিসিবির পরিচালক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সাথে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।