সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাটকা নিধন প্রতিরোধে একদিনেই ২০ লক্ষ মিটার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী | চ্যানেল খুলনা

জাটকা নিধন প্রতিরোধে একদিনেই ২০ লক্ষ মিটার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী

অপারেশন জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচী-২০২১ এর অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কর্ণফুলী কর্তৃক পিরোজপুর ও বাগেরহাট জেলাধীন বিভিন্ন নদী ও তৎসংলগ্ন এলাকা হতে বুধবার (২৮ এপ্রিল ২০২১) আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ২০ লক্ষ মিটার অবৈধ জাল আটক করা হয়। আটককৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

জাটকা নিধন কর্মসূচীর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল আটক এর অভিযানে নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, গত ০১ এপ্রিল হতে শুরু হওয়া এ অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে ইলিশের সেই সোনালী দিন ফিরে আসবে বলে আশা করা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে আইডিএম-এ ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

খুলনা মহানগরী জামায়াতের থানা আমীর ও সেক্রেটারি সম্মেলন

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।