সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে মাগুরায় আইইবি'র মানববন্ধন | চ্যানেল খুলনা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে মাগুরায় আইইবি’র মানববন্ধন

জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষন ও মূল্যায়ন এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী, মন্জুরুল ইসলাম, সড়ক ও জন পথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আদেশটি অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের প্রকৌশলীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।