সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জনগণের ভোট রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে | চ্যানেল খুলনা

জনগণের ভোট রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ভোট ডাকাতি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ছক কষছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে খুলনা সদর থানা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলছেন, লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনা প্রমাণ করে দিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নীলনকশা ইতোমধ্যে বাস্তবায়নের পথে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে আয়োজিত প্রচার মিছিল, প্রচারপত্র বিতরণ ও পথসভায় বক্তারা এসব অভিযোগ উত্থাপন করেন। বক্তারা অভিযোগ করেন, ওই রাজনৈতিক দলটি ধর্মীয় অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। এর আগেও তারা পরিকল্পিতভাবে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে, যা সরাসরি জাল ভোট ও ডিজিটাল কারচুপির ইঙ্গিত বহন করে। নেতৃবৃন্দ বলেন, আমাদের কাছে অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এসব কর্মকাণ্ড প্রমাণ করে—একটি মহল যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে বদ্ধপরিকর। তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য চরম পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি প্রকৃত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে জনগণ এই নির্বাচন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

পথসভায় নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়—এটি গণতন্ত্র বাঁচানোর লড়াই। একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা যেন আবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, জনগণের ভোট রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। পথসভায় বক্তব্য রাখেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর, সাবেক কাউন্সিলর হাসিবুল হক বাবলা, মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন, কে এম মাহবুব আলম, শরিফুল আলম, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, মাসুদুল হক হারুন, ইফতেখার হোসেন বাবু, মঈনুল ইসলাম কিরন, শাহিনুল ইসলাম, কাজির রাহাত, জাহাঙ্গীর হোসেন, বায়েজিদ হোসেন, জিয়াউর রহমান আপন, জামির হোসেন দিপু, সৈয়দ আজাদ হোসেন, শেখ সরোয়ার, আলমগীর আযাদ মিলন, আকবার হোসেন, জামাল মোড়ল, সুব্রত চ্যাটার্জি, নাজমুল হক, আজমল আলী খান শাহিন, রুহুল আমিন মনি, মিলন মোল্লা, ইরিনা আক্তার, হালিমা বেগমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। এর আগে বিকেল ৪টায় ফুলমার্কেট এলাকা থেকে শুরু হওয়া প্রচার মিছিল সামছুর রহমান রোড, বাইতিপাড়া, খানজাহান আলী রোড, মির্জাপুর ও আহসান আহমেদ রোড প্রদক্ষিণ করে বেনিবাবু রোডে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক: রকিবুল ইসলাম বকুলের

বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব : হাসনাত আব্দুল্লাহ

ধানের শীষের পক্ষে ১৪ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

জনগণের ভোট রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে

দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি চলতে দেয়া হবে না : জাহাঙ্গীর

গদাইপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।