সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছেলের জন্মদিনে মুশফিকের আবেগি বার্তা | চ্যানেল খুলনা

ছেলের জন্মদিনে মুশফিকের আবেগি বার্তা

ক্রীড়া ডেস্কঃনিরাপত্তার প্রশ্নে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির দরুন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলেননি তিনি। শুক্রবার শুরু হতে যাওয়া ঘরোয়া আসরের দ্বিতীয় রাউন্ডে খেলতে আর কোনো বাধা নেই তার।

তবে পাকিস্তান সফরে না যাওয়ায় ছেলের কাছে থেকে জন্মদিন উদযাপন করতে পেরেছেন মুশফিক। উদযাপন শেষে ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগি বার্তা দিয়েছেন মুশফিক।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌! তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, আশা করি, একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল একজন মানুষ হবে। আমি তোমাকে সবসময় এবং আজীবন ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা মায়ান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি মুশফিকুর রহিম ও জান্নাতুল কেফায়াত মন্ডির কোলজুড়ে পৃথিবীর বুকে আসে তাদের প্রথম সন্তান শাহরুজ রহীম মায়ান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।