সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রাবাসে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার | চ্যানেল খুলনা

ছাত্রাবাসে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

dav

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কলেজছাত্র শরিফুজ্জামান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে সাতক্ষীরা শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। ধর্ষক শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী ওই মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসে ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে যায়। এরপর সে তার রুমের ভেতর নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটি বাড়ি যেয়ে তার পিতা-মাতার কাছে এ ঘটনাটি বললে তারা সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশ শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেফতার করে।

ওসি আরও জানান, শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।