সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রদলের বিবাহিত নেতাদের বিএনপির স্থায়ী কমিটির আশ্বাস | চ্যানেল খুলনা

ছাত্রদলের বিবাহিত নেতাদের বিএনপির স্থায়ী কমিটির আশ্বাস

চ্যানেল খুলনা ডেস্কঃ কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকা ছাত্রদলের বিবাহিত নেতাদের মূল্যায়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার (১৬ নভেম্বর) স্থায়ী কমিটির বৈঠকের খবর শুনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কারযালয়ের দিকে ছুটে যান ছাত্রদলের বিবাহিত নেতারা। সেখানে তারা স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। তখন তাদের আশ্বস্ত করা হয়।
বিবাহিত নেতাদের মধ্যে অন্যতম ছাত্রদলের গত কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান জাগো নিউজকে এ তথ্য জানান।

আরাফাত বলেন, স্থায়ী কমিটির বৈঠক হবে শুনে আমরা কয়েকজন গুলশানে যাই। সেখানে আমরা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতাদের সঙ্গে কথা বলি। তারা আমাদের মূল্যায়নের ব্যাপারে আশ্বস্ত করেছেন। এরপর বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বলেছেন, তোমাদের বিষয় নিয়ে আজ সবার সঙ্গে কথা হয়েছে। সবাই তোমাদের ব্যাপারে ইতিবাচক।

আরাফাত আরও বলেন, মহাসচিবের আশ্বাসে আমরা আশ্বস্ত। আমরা বিশ্বাস করি আমরা আমাদের কাজের মূল্যায়ন পাবো।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।