সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাগল চুরির সময় চিনে ফেলায় সবেদাকে হত্যা | চ্যানেল খুলনা

ছাগল চুরির সময় চিনে ফেলায় সবেদাকে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃমেহেরপুরে ছাগল চুরি করার সময় চোরদের চিনে ফেলায় সবেদা খাতুনকে হত্যা করে চোরচক্র। মাটিতে ফেলে সবেদার পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এ হত্যাকাণ্ডের ঘটানো হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রাশেদ ও হাজিবুল।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছাগল চুরি করতে গিয়ে সবেদা খাতুন নামের এক বৃদ্ধা খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মেহেরপুর ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ রাশেদ, হাজিবুল ও নেকবার নামের তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে রাশেদ, হাজিবুল ও আরও একজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করেনি ডিবি পুলিশ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।