সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে জীবন প্রদীপ নিভল বৃদ্ধের | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে জীবন প্রদীপ নিভল বৃদ্ধের

চ্যানেল খুলনা ডেস্কঃদ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিহত দেলোয়ার হোসেন জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জালাল উদ্দিন দৈনিক অধিকারকে জানান, শুক্রবার দুপুরের দিকে দেলোয়ার হোসেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির জৈব সার কারখানার অদূরে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।