সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীনে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল | চ্যানেল খুলনা

চীনে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল

করোনাভাইরাসের উৎসের সন্ধানে চীনের উহানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল। এ মাসেই শহরটিতে ১০ জন গবেষককে পাঠানোর কথা ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

ডব্লিউএইচও জানিয়েছে, এরই মধ্যে দু’জন কর্মকর্তা রওনা দিলেও ভিসা জটিলতায় চীনে প্রবেশ আটকে যায় তাদের। এ ঘটনায় সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম হতাশা জানিয়ে বলেন, যাত্রা শুরু করেও বেইজিংয়ের কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয় দুই কর্মকর্তাকে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে গবেষকদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে চীনের দাবি, দু’পক্ষের ভুল বোঝাবুঝি থেকে সংকটের সূত্রপাত। দ্রুততম সময়ে সমাধানে আলোচনার কথাও জানিয়েছে বেইজিং।

ধারণা করা হয়, উহানের মাছবাজার থেকেই নোভেল করোনাভাইরাসের উৎপত্তি। যা পরে বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন অনুসন্ধানের প্রস্তাবে শুরু থেকেই অনীহা ছিলো চীনের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।