সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী | চ্যানেল খুলনা

চিতলমারীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী

চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু, বৈদ্য, খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা ও পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি, নন্দিত আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ (২০ আগস্ট) রবিবার।

দিবসটি উপলক্ষে কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের উদ্যোগে রবিবার (২০ আগস্ট) প্রয়াত কালিদাস বড়ালের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, কলেজের নগেন্দ্র মধু-মালা মিলনায়তনে এক স্মরণ সভা, দুই দিন ব্যাপী বই মেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, কলেজ পরিবারের পক্ষ থেকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরবানিয়ারী গ্রামের বাড়িতে সকালে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ¦লন করে শ্রদ্ধা নিবেদন এবং কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ে সকাল ১০ টায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় বড়াল পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।