সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর স্ত্রী'র ইন্তেকাল | চ্যানেল খুলনা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর স্ত্রী’র ইন্তেকাল

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সহধর্মীনি সুলতানা রাজিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘ প্রায় ১১ বছর ধরে কিডনি রোগে আক্রন্ত ছিলেন।

বুধবার রাত ১১ টায় খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, চিতলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, জামায়াতে ইসলামী উপজেলা শাখার জামায়েতে আমীর মাওলানা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমান গাজী, শেরে বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচীব ইমরান মিরাজসহ কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যবৃন্দ, কলেজের সকল শিক্ষক কর্মচারীসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলামবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।