সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর নবনির্বাচিত ইউপি সদস্যের জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

চিতলমারীর নবনির্বাচিত ইউপি সদস্যের জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেহাটের চিতলমারীর হিজলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী। দুপুরে টুঙ্গিপাড়ায় তিনি নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে জাতির জনকের সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেণ। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেণ। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেণ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহীম মুন্সী, শিবপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মুন্সী, চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহীন শেখ, শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মুন্সী প্রমুখ। এর পূর্বে মেহেদী হাসান সবুজ মুন্সীর নেতৃত্বে তিন শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি শো-ডাউন চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।