সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে নারী শিক্ষার পীঠস্থান খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতানা মল্লিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুননেছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক মুন্সী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইব্রাহীম শেখ, মাহাবুর রহমান, ঠান্ডা ফকির, ইমদাদুল মল্লিক, ঝর্ণা আক্তার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।