সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সেরা প্রধান শিক্ষিকার স্বীকৃতি পেলেন মাধুরী চক্রবর্তী | চ্যানেল খুলনা

চিতলমারীতে সেরা প্রধান শিক্ষিকার স্বীকৃতি পেলেন মাধুরী চক্রবর্তী

বাগেরহাটের চিতলমারীতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে বিদ্যা অর্জনসহ মানসম্মত শিক্ষার ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্বীকৃতি অর্জন করেছেন খড়মখালী শ্রীমতি স্নেহলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চক্রবর্তী। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ তিনি চিতলমারী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার কৃতিত্ব অর্জন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক মূল্যায়ন কমিটি যাচাই -বাছাই শেষে চিতলমারী উপজেলায় ৯ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করে । এ তালিকায় প্রাথমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে মাধুরী চক্রবর্তীকে নির্বাচিত করা হয়। এদিকে উপজেলা পর্যায়ের খড়মখালী শ্রীমতি স্নেহলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক্ষা মাধুরী চক্রবর্তী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক্ষা নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।