সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিবারের উদ্যোগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুনা গাজী। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোল্লা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট অসীম সমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান অপু, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ ইমরান আলী, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক, সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।