সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে চিতলমারীতে নৌকা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় চরবানিয়ারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডলের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি পরিমল হীরার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার বাড়ৈ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশীনাথ বিশ্বাস প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে বিকাল সাড়ে ৫ টায় ৪ নং ওয়ার্ডে অনুরুপ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য অনিমেশ পান্ডের সঞ্চালনায় অতিথিরা বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।