সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী আম্মা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেসের স্মরণ সভা ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শেখ বেল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।