সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য গাছের চারা বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরণের লক্ষে প্রাথমিক স্তরের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।  রবিবার দুপুর ১২ টায় খড়িয়া-আরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারের নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। এ সমম উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপলক ঢালী, নীতি রানী চৌধুরী, রিনুলতা খান, প্রান্তি মণ্ডলসহ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। প্রসঙ্গত, ইতোপূর্বে প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারের উদ্যোগে  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ইউনিফরম, কেডস, টিফিন বক্সসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।